সর্বশেষ
হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে আহত আলিফের এক চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না এআইয়ের প্রয়োগে জনপ্রশাসন হবে আরও জনবান্ধব: ইসমাইল জবিউল্লাহ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা: ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন কল ড্রপ ও প্যাকেজের মূল্য নিয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে গ্রামীণফোনের প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর আহ্বান পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টিপ্রতিবন্ধী ও জাবি শিক্ষার্থী শারমিন সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রথমবারের মতো ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর

প্রথমবারের মতো ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর
তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এটি বাংলাদেশে তার প্রথম সফর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় তার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বিবৃতিতে বলেন, “আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।”

সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গর। বৈঠকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচির অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে শরণার্থী পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন তিনি।

এ ছাড়া সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত।

সংশ্লিষ্টরা মনে করছেন, সার্জিও গরের এ সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
এআইয়ের প্রয়োগে জনপ্রশাসন হবে আরও জনবান্ধব: ইসমাইল জবিউল্লাহ

এআইয়ের প্রয়োগে জনপ্রশাসন হবে আরও জনবান্ধব: ইসমাইল জবিউল্লাহ

১০ ঘণ্টা আগে
সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা: ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা: ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০ ঘণ্টা আগে
কল ড্রপ ও প্যাকেজের মূল্য নিয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে গ্রামীণফোনের প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর আহ্বান

কল ড্রপ ও প্যাকেজের মূল্য নিয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে গ্রামীণফোনের প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর আহ্বান

১১ ঘণ্টা আগে
পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী

পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী

১২ ঘণ্টা আগে
সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২ ঘণ্টা আগে
আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

১৩ ঘণ্টা আগে