সর্বশেষ
বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে মন্তব্য এড়াল ভারত ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে: মির্জা ফখরুল কুমিল্লার খেলোয়াড়রা একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বয়ে আনবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী জুমার নামাজ শেষে গুলশানে চুপ্পুকে উদ্দেশ করে ‘চোর’ বলে মন্তব্য, ভিডিও ভাইরাল ফেসবুক পোস্টে সংসার টিকিয়ে রাখার বার্তা দিলেন এমপি গোলাম রসুলের মেয়ে ‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: শামা ওবায়েদ

বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। নতুন মূল্যায়নে দেশের সামগ্রিক সতর্কতার মাত্রা লেভেল-৩ (ভ্রমণের আগে পুনর্বিবেচনা করুন) থেকে কমিয়ে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতার সঙ্গে ভ্রমণ করুন) নির্ধারণ করা হয়েছে।

সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের পর এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ সতর্কতার স্তর কমানোর সিদ্ধান্ত বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা আস্থার প্রতিফলন। এতে আরও উল্লেখ করা হয়, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি এ সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়ারও ইঙ্গিত বহন করে।

সরকারের মতে, ভ্রমণ সতর্কতার এ উন্নয়ন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে নেওয়া পদক্ষেপের আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এটি আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে মন্তব্য এড়াল ভারত

বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে মন্তব্য এড়াল ভারত

২ ঘণ্টা আগে
ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে: মির্জা ফখরুল

ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে: মির্জা ফখরুল

২ ঘণ্টা আগে
জুমার নামাজ শেষে গুলশানে চুপ্পুকে উদ্দেশ করে ‘চোর’ বলে মন্তব্য, ভিডিও ভাইরাল

জুমার নামাজ শেষে গুলশানে চুপ্পুকে উদ্দেশ করে ‘চোর’ বলে মন্তব্য, ভিডিও ভাইরাল

৮ ঘণ্টা আগে
‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ

‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ

১১ ঘণ্টা আগে
৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: শামা ওবায়েদ

৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: শামা ওবায়েদ

১২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান

১৩ ঘণ্টা আগে