প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ● পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা ● সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত ● ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ● আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ●
দুই হাত নেই, তবু থামেননি

সরকারি চাকরি পেলেন অদম্য আয়েশা

বিজ্ঞাপন
সরকারি চাকরি পেলেন অদম্য আয়েশা
জন্মগতভাবে দুই হাত নেই। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে কখনো নিজের স্বপ্নের পথে বাধা হতে দেননি গাইবান্ধার সাঘাটা উপজেলার তরুণী আয়েশা আক্তার। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের জোরে এবার তিনি সরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন।

গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে কর্মজীবন শুরু করেছেন আয়েশা। তার এই অর্জন এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে অসংখ্য মানুষের কাছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সংশ্লিষ্ট সূত্র জানায়, আয়েশার কর্মসংস্থানের পেছনে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা এবং গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার আন্তরিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আয়েশার জীবন ছিল সংগ্রামে ভরা। ছোটবেলা থেকেই অভাব-অনটন আর শারীরিক সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব আরও বেড়ে যায়। তবুও তিনি হার মানেননি। দুই হাত না থাকলেও পায়ের আঙুল ব্যবহার করেই রান্নাবান্না, মোবাইল ও কম্পিউটার পরিচালনা, এমনকি ইট ভাঙার মতো কঠিন কাজও করেছেন দক্ষতার সঙ্গে।

শিক্ষাজীবনেও দেখিয়েছেন অসাধারণ অধ্যবসায়। পায়ের আঙুলে কলম ধরে ২০১২ সালে এসএসসি এবং ২০১৪ সালে এইচএসসি পাস করেন। পরে গাইবান্ধা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার একমাত্র স্বপ্ন ছিল নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে সংগ্রামী মায়ের মুখে হাসি ফোটানো।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তার জীবনসংগ্রামের গল্প বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি সবার নজরে আসে। পরবর্তীতে তার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে আয়েশা এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

উপজেলার ভরতখালী এলাকার গণমাধ্যমকর্মী মোস্তাফিজুর রহমান ফিলিপস বলেন, শারীরিক অক্ষমতা মানুষকে থামাতে পারে না। অদম্য ইচ্ছাশক্তি মানুষকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, আয়েশা তার উজ্জ্বল উদাহরণ।

উদয়ন মহিলা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম সোহেল বলেন, দুই হাত না থাকলেও আয়েশার একাগ্রতা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসই তাকে আজকের এই সাফল্য এনে দিয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর বলেন, আয়েশার বিষয়টি জানার পর থেকেই উপজেলা প্রশাসন তার খোঁজখবর রেখেছে। তিনি আয়েশার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আয়েশার এই সাফল্য শুধু একটি চাকরি পাওয়ার গল্প নয়, বরং এটি প্রমাণ করে যে দৃঢ় মনোবল, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে শারীরিক সীমাবদ্ধতা কখনোই স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

৩ দিন আগে
চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

৩ দিন আগে
কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

৩ দিন আগে
গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

৫ দিন আগে
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

৫ দিন আগে
আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

৫ দিন আগে