প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ● ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ● অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার ● কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে অর্জন ● তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী ● আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর ● তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী ●

ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

বিজ্ঞাপন
ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইলের ডিসি লেককে উন্নত মানের একটি মিনি পর্যটন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে লেকে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৩১ জুলাই) সকালে টাঙ্গাইলের ডিসি লেকে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, ডিসি লেককে ঘিরে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। লেকে মাছ চাষের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে। পাশাপাশি এটিকে একটি আধুনিক ও আকর্ষণীয় মিনি পর্যটন কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, “নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নের চেষ্টা করব। টাঙ্গাইলের চরাঞ্চলে যমুনা নদীতীরবর্তী এলাকায় একটি বৃহৎ পর্যটন কেন্দ্র গড়ে তোলার কার্যক্রমও শুরু হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছেন।”

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, “লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের কাজ চলবে। জনগণের উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।”

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

১১ মিনিট আগে
বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

১ ঘণ্টা আগে
খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

২০ ঘণ্টা আগে
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

১ দিন আগে
রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

২ দিন আগে
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

২ দিন আগে