সর্বশেষ
বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে মন্তব্য এড়াল ভারত ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে: মির্জা ফখরুল কুমিল্লার খেলোয়াড়রা একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বয়ে আনবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী জুমার নামাজ শেষে গুলশানে চুপ্পুকে উদ্দেশ করে ‘চোর’ বলে মন্তব্য, ভিডিও ভাইরাল ফেসবুক পোস্টে সংসার টিকিয়ে রাখার বার্তা দিলেন এমপি গোলাম রসুলের মেয়ে ‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: শামা ওবায়েদ

কুমিল্লার খেলোয়াড়রা একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বয়ে আনবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

কুমিল্লার খেলোয়াড়রা একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বয়ে আনবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন,  কুমিল্লার তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনবে।

আজ রাতে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪৪তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এ চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা ক্রিকেট দলকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি জাতিকে গড়ে তুলতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলার বিকাশও গুরুত্বপূর্ণ। এ কারণে সরকার শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়াতে দেশব্যাপী স্কুলভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছে।

তিনি বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকলেও সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না। মাঠগুলো সংরক্ষণ ও উন্নয়ন করা গেলে স্থানীয় পর্যায় থেকেই আরও দক্ষ খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

 কুমিল্লায় একটি ক্রীড়া অবকাঠামো বা ক্রীড়া বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। উপযুক্ত স্থান নির্ধারণ করা গেলে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, যারা খেলাধুলার মাধ্যমে দেশ ও সমাজের জন্য সম্মান বয়ে আনছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। সরকার প্রতিভাবান ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

খেলোয়াড়দের উদ্দেশে মন্ত্রী বলেন, নিষ্ঠা ও কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। একসময় বাংলাদেশের খেলোয়াড়রাও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার। এ সময় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

১২ ঘণ্টা আগে
সরকারি চাকরি পেলেন অদম্য আয়েশা
দুই হাত নেই, তবু থামেননি

সরকারি চাকরি পেলেন অদম্য আয়েশা

১২ ঘণ্টা আগে
পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৪ ঘণ্টা আগে
পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ, শিখনফল না মেলায় কড়া অবস্থানে শিক্ষা বিভাগ

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ, শিখনফল না মেলায় কড়া অবস্থানে শিক্ষা বিভাগ

১ দিন আগে
চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টিপ্রতিবন্ধী ও জাবি শিক্ষার্থী শারমিন

চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টিপ্রতিবন্ধী ও জাবি শিক্ষার্থী শারমিন

১ দিন আগে
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

২ দিন আগে