প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ● ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ● অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার ● কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে অর্জন ● তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী ● আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর ● তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী ●

সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে জনগণ: বিএমডিএ চেয়ারম্যান তুহিন

বিজ্ঞাপন
সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে জনগণ: বিএমডিএ চেয়ারম্যান তুহিন
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা উদ্যোগ বাস্তবায়ন করেছেন। এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দেশের মানুষ অনুভব করতে শুরু করেছে।

রোববার (২ আগস্ট) পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চলনবিল অঞ্চলে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএমডিএ চেয়ারম্যান। পরে তিনি ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

হাসান জাফির তুহিন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পাবনা-৩ আসনের জন্য বেশ কয়েকটি উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে দেশের প্রতিটি এলাকায় ব্যাপকভাবে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিএমডিএ চেয়ারম্যান আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নিতে হবে। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শতভাগ সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএ পাবনার নির্বাহী প্রকৌশলী সাইফুন্নাহার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

১১ মিনিট আগে
বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

১ ঘণ্টা আগে
খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

২০ ঘণ্টা আগে
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

১ দিন আগে
রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

২ দিন আগে
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

২ দিন আগে