প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিদ্যুৎ বিলের পোস্ট ঘিরে আলোচনা, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ● ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ● অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার ● কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে অর্জন ● তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী ● আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর ● তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী ●

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

বিজ্ঞাপন
পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
দেশের ক্রমবর্ধমান গ্যাস সংকট মোকাবিলায় পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও জোরদার করতে চায় সরকার।

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করা হলে মিয়ানমারের রাষ্ট্রদূত প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আলোচনাকে এগিয়ে নিতে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেন। তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর কথা জানান। পাশাপাশি প্রয়োজন হলে নিজেও মিয়ানমার সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় উত্থাপিত চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডরের প্রস্তাবের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইন স্থাপন হলে তা আঞ্চলিক সংযোগ ও জ্বালানি সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে জানান, এ বিষয়ে বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজন করে বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করা যেতে পারে।

সাক্ষাৎকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বিদ্যুৎ বিলের পোস্ট ঘিরে আলোচনা, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিলের পোস্ট ঘিরে আলোচনা, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

৩৯.৩৮৭৫২৬ সেকেন্ড আগে
স্কুল পর্যায়ে ফুটবল প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

স্কুল পর্যায়ে ফুটবল প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

১৩ মিনিট আগে
কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা

কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

১ ঘণ্টা আগে
সাইবার সুরক্ষা আইন হলে অপতথ্য অনেকটাই কমবে: তথ্য উপদেষ্টা

সাইবার সুরক্ষা আইন হলে অপতথ্য অনেকটাই কমবে: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে