সর্বশেষ
পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মীর শাহে আলম বাংলাদেশ-কোরিয়া সিইপিএ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে: বাণিজ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি রূপপুরে দুই রাশিয়ান নাগরিকের সংঘর্ষে নিহত ১ চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, থাকছে না ভর্তি পরীক্ষা জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা, সরকারি ভবনে বসবে সৌর প্যানেল টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বা সময়সূচি এখনও ঘোষণা না হলেও নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চেয়ে জাতীয় সংসদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো তারিখ বা সময়সূচি নির্ধারণ হয়নি। তবে নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে এখনো সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি ধরে রেখেছে। তিনি জানান, অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু না হলে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতে পারে।

এদিকে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হলেও আটটি দল এখনো নির্বাচন কমিশনে তাদের হিসাব জমা দেয়নি।

হিসাব জমা না দেওয়া দলগুলো হলো— জাগপা, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আম জনতার দল এবং জনতার দল।

নির্বাচন কমিশন সূত্র জানায়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। তবে ওই দিন সরকারি ছুটি থাকায় সময় বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামিসহ নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব প্রস্তুত করতে না পারায় সময় বৃদ্ধির আবেদন করেছে।

ইসির সিনিয়র সচিব জানান, নির্ধারিত সময় পার হলেও এনসিপিসহ আটটি রাজনৈতিক দল এখনো তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১০ ঘণ্টা আগে
জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা, সরকারি ভবনে বসবে সৌর প্যানেল

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা, সরকারি ভবনে বসবে সৌর প্যানেল

১০ ঘণ্টা আগে
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী

টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী

১২ ঘণ্টা আগে
লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি

১২ ঘণ্টা আগে
সেপ্টেম্বরে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

সেপ্টেম্বরে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১২ ঘণ্টা আগে
টেকসই ও আধুনিক পর্যটন খাত গড়ে তুলতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

টেকসই ও আধুনিক পর্যটন খাত গড়ে তুলতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

১২ ঘণ্টা আগে