প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মীর শাহে আলম

বিজ্ঞাপন
পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মীর শাহে আলম
একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর গুলশান সোসাইটি পার্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট সোসাইটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা মহানগরীর সবুজায়ন, পরিচ্ছন্নতা এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে এসব উদ্যোগের সফলতা নিশ্চিত করতে সরকারি সংস্থার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সভায় সোসাইটিগুলোর প্রতিনিধিরা যেসব সমস্যা ও পরামর্শ তুলে ধরেছেন, সরকার সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বাস্তবসম্মত ও টেকসই সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি জানান, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে পর্যায়ক্রমে এসব এলাকার স্যুয়ারেজ নেটওয়ার্ক দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (এসটিপি) সঙ্গে সংযুক্ত করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন), বারিধারা সোসাইটির সভাপতি সাকিফ আরিফ তাবানী, নিকেতন সোসাইটির সভাপতি ডা. মো. আবুল বাশারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) প্রযুক্তি এবং আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংক্ষিপ্ত পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

১ দিন আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

১ দিন আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

১ দিন আগে
শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাড্ডা ক্লিনিকে হামলা

শাহ আলী থানার ওসি প্রত্যাহার

২ দিন আগে
ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

৪ দিন আগে
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

৫ দিন আগে