প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

বন্যাদুর্গতদের খোঁজ নিতে ৯ আগস্ট চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
বন্যাদুর্গতদের খোঁজ নিতে ৯ আগস্ট চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
বন্যাকবলিত চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিতে আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন।

সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর চূড়ান্ত হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি সরকারি সহায়তায় নির্মিত নতুন ঘর ক্ষতিগ্রস্ত ও গৃহহারা পরিবারের কাছে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রশাসন সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মিত ঘরগুলোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। সফরের দিন উপকারভোগীদের কাছে এসব ঘর বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া একটি সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরকে কেন্দ্র করে প্রশাসন ও দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। নির্ধারিত স্থানে হেলিপ্যাড নির্মাণের কাজও চলছে। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পশ্চিম বাঁশখালী এলাকায় ত্রাণ বিতরণ করবেন এবং সেখানে সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তাকে ও সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি কর্মসূচির বিস্তারিত পাওয়ার পর সে অনুযায়ী চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান

৯ ঘণ্টা আগে
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১৩ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

১৪ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

১৪ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৪ ঘণ্টা আগে