প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি, নিউইয়র্কে পৌঁছাবেন ২১ সেপ্টেম্বর

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি, নিউইয়র্কে পৌঁছাবেন ২১ সেপ্টেম্বর
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি একাধিক কূটনৈতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।

সরকারি ও দলীয় একাধিক সূত্র জানিয়েছে, সফর শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সেখান থেকেই দেশে ফেরার কথা রয়েছে। পুরো সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সফরকে ঘিরে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুতি চলছে। সফরসূচি, দ্বিপক্ষীয় বৈঠক এবং অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচি চূড়ান্ত করার কাজও এগিয়ে চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ফলে দীর্ঘ প্রায় চার দশক পর জাতিসংঘ সদর দপ্তরে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশি প্রতিনিধিদের উপস্থিতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফর করবেন। তবে সফরের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ হয়নি এবং তা নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

কূটনৈতিক ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। এছাড়া ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে বাংলাদেশের বক্তব্য তুলে ধরার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এদিকে প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সফর উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি শুরু করেছে। নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে বড় পরিসরের একটি নাগরিক সংবর্ধনারও আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ লক্ষ্যে ইতোমধ্যে ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুলাই মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে জনশক্তি রপ্তানি, বাণিজ্য সম্প্রসারণ, করিডোর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনে যোগদানের আগে প্রধানমন্ত্রীর অন্য কোনো বিদেশ সফরের পরিকল্পনা আপাতত নেই।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান

৯ ঘণ্টা আগে
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

১২ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১২ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

১৩ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

১৩ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৪ ঘণ্টা আগে