প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ● বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ●

যুক্তরাষ্ট্রের আদালতের আদেশে চরকির প্রধান ডোমেইন হস্তান্তরের নির্দেশ

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের আদালতের আদেশে চরকির প্রধান ডোমেইন হস্তান্তরের নির্দেশ
প্রথম আলো প্রকাশকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের প্রধান ওয়েব ঠিকানার নিয়ন্ত্রণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইলা গত ১৮ জুন দেওয়া এক আদেশে ডোমেইন নিবন্ধনকারী প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে চরকির প্রধান ডোমেইনের নিবন্ধন ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বাদীপক্ষের আইনজীবীদের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

একই আদেশে দুটি শীর্ষ মোবাইল অ্যাপ বিতরণ প্ল্যাটফর্মকে তাদের নিজ নিজ সেবা থেকে চরকির মোবাইল অ্যাপ অপসারণের নির্দেশ দেওয়া হয়। আদালতের এই আদেশের পর চরকি ইতোমধ্যে নতুন ডোমেইনে তাদের সেবা স্থানান্তর করেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মামলার সূত্রপাত হয় ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি। মুজাক্কির হোসেন ও সাখাওয়াত হাসান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে একটি শ্রেণিভিত্তিক মামলা দায়ের করেন। মামলায় বিবাদী হিসেবে রয়েছে মিডিয়াস্টার লিমিটেড, যা চরকি ব্র্যান্ড নামে সেবাটি পরিচালনা করে, এবং এর মূল প্রতিষ্ঠান ট্রান্সকম লিমিটেড।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামলায় অভিযোগ করা হয়েছে, চরকি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য—যেমন নাম, ই-মেইল ঠিকানা, স্বতন্ত্র পরিচিতি নম্বর এবং তারা কোন ভিডিও দেখেছেন—এসব তথ্য বিভিন্ন তৃতীয় পক্ষের তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে পাঠানো হতো।

বাদীপক্ষের দাবি, ব্যবহারকারীদের ভিডিও দেখার তথ্য এভাবে শেয়ার করা যুক্তরাষ্ট্রের ভিডিও গোপনীয়তা সুরক্ষা আইন লঙ্ঘনের শামিল। মামলায় প্রতিটি অভিযোগিত লঙ্ঘনের জন্য আড়াই হাজার মার্কিন ডলার করে বিধিবদ্ধ ক্ষতিপূরণ এবং স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চরকিকে অনেক সময় একটি স্বতন্ত্র ওটিটি ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করা হলেও, এর আইনগত পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড। চরকির নিজস্ব পরিচিতি ও ব্যবহারের শর্তাবলীতেও উল্লেখ রয়েছে যে, মিডিয়াস্টার লিমিটেড চরকি ব্র্যান্ড নামে এই সেবা পরিচালনা করে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

একই প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড থেকেই জাতীয় দৈনিক প্রথম আলো প্রকাশিত হয়। এছাড়া ট্রান্সকম গ্রুপের ওয়েবসাইটে প্রথম আলোকে মিডিয়াস্টারের প্রধান ব্র্যান্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের আদালতে চরকির বিরুদ্ধে চলমান মামলাটি কার্যত প্রথম আলো প্রকাশকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডের বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে।

তবে মামলাটি এখনো বিচারাধীন। আদালতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত রায় হয়নি এবং বিবাদীপক্ষের দায়ও আদালত এখনো নির্ধারণ করেননি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

৪ দিন আগে
ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক

ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক

১ সপ্তাহ আগে
হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

২ সপ্তাহ আগে
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

২ সপ্তাহ আগে
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

৩ সপ্তাহ আগে
শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থ, টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা ব্রাজিলের

শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থ, টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা ব্রাজিলের

১ মাস আগে