প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পরীক্ষা নয়, প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, আইনের খসড়া প্রকাশ এফপিএমসি সভার সিদ্ধান্ত: খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে বিদ্যমান ২৫৬ টি উপজেলাসহ ৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রম শুরু বিমানবন্দরে বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম, নিরাপত্তা জোরদারে এনসিএএসসি সভা অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা রাষ্ট্রপতি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করল নির্বাচন কমিশন শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার নদীদূষণ রোধে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী

সচিবালয় ঘেরাওয়ে ১১ দলীয় ঐক্য, পুলিশের বাধায় থামল মিছিল

বিজ্ঞাপন
সচিবালয় ঘেরাওয়ে ১১ দলীয় ঐক্য, পুলিশের বাধায় থামল মিছিল
জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হলে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়।

ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মসূচিতে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন।

এর আগে বেলা ১১টার পর রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু হয়। জ্বালানি সংকট, বিদ্যুতের উচ্চ বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচি চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রাখেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারা।

পুলিশের বাধার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

১ দিন আগে
শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে
নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে

১ দিন আগে
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, একক কোনো ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, একক কোনো ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

১ দিন আগে
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

১ দিন আগে
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের

২ দিন আগে
এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

২ দিন আগে