প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ●

বন্যায় গৃহহীন ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজ্ঞাপন
বন্যায় গৃহহীন ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো ১০০টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম সফরকালে বাঁশখালীতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্যার পানিতে সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়া এসব পরিবারের মধ্যে সরকারের এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। নিজ ভিটায় ভেঙে যাওয়া বাড়ি সরকার নির্মাণ করে দিচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই তা তাদের হাতে তুলে দেবেন—এতে তারা অত্যন্ত আনন্দিত।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা ও ৯টি ইউনিয়নের প্রতিটি থেকে ১০ জন করে মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। সরকারি অর্থায়নে তাদের জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা মাথায় রেখে বাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে আরসিসি পিলার, কাঠ ও টিন। টিনের ছাউনি ও দেয়ালের কারণে বাড়িগুলোকে ‘দুর্যোগ সহনীয়’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রতিটি বাড়ির মাপ ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থ, যেখানে থাকবে দুটি কক্ষ এবং একটি সংযুক্ত শৌচাগার (৫ ফুট x ৫ ফুট)। বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী জানান, যাদের নিজস্ব সামর্থ্যে নতুন বাড়ি করার ক্ষমতা নেই, তারাই প্রধানমন্ত্রীর এই উপহার পাবেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রামের তিনটি উপজেলা সফর করবেন, যার মধ্যে বাঁশখালীতে ১০০ পরিবারকে ঘরের চাবি দেওয়া হবে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে বাড়িগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রধানমন্ত্রীর আসন্ন সফর উপলক্ষে বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন অনুষ্ঠানস্থল ও নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি মঞ্চ, প্যান্ডেল, নিরাপত্তা ব্যবস্থা, অতিথিদের বসার স্থানসহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’ বাড়িগুলোর মান সম্পর্কে তিনি জানান, প্রকৌশলী ও নির্মাণশ্রমিকদের সঙ্গে কাজের স্থায়িত্ব ও মান নিয়ে কথা বলেছেন। প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় মানসম্মত উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের

১৬ মিনিট আগে
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২ ঘণ্টা আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

২ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

২ ঘণ্টা আগে