প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ● পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা ● সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত ● ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ● আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ●
ফেসবুকে সুখবর

বিজ্ঞাপনের বিল পরিশোধে যুক্ত হলো বিকাশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপনের বিল পরিশোধে যুক্ত হলো বিকাশ
বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তাদের জন্য এলো সুখবর। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপন ব্যবস্থাপনার বিল পরিশোধের পদ্ধতিতে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা ছবিতে দেখা গেছে, ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের নামও যুক্ত হয়েছে বিল পরিশোধের অপশনে।

ইতোমধ্যে কয়েকজন ব্যবহারকারী এই পদ্ধতিতে সফলভাবে বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপনের বিল দিতে আন্তর্জাতিক কার্ড, দ্বৈত মুদ্রা সুবিধা এবং বিভিন্ন ব্যাংকিং জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নানা সমস্যায় পড়তে হতো। নতুন উদ্যোক্তাদের জন্যও এই প্রক্রিয়া ছিল ব্যয়বহুল ও জটিল। বিকাশ যুক্ত হওয়ায় স্থানীয় মুদ্রায় আরও সহজে বিজ্ঞাপনের বিল পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা সাধারণত নতুন বিল পরিশোধ সুবিধা ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে চালু করে। তাই এখনো এটি সব ব্যবহারকারীর কাছে দৃশ্যমান না হলেও পরীক্ষা সফল হলে পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশের মাধ্যমে বিল পরিশোধের সুবিধা কবে সবার জন্য চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।

তবুও পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালুর উদ্যোগকে বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল বিপণন খাতের উদ্যোক্তাদের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে আন্তর্জাতিক ঋণ বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা অনেকটাই কমে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
'আই অ্যাম নট অ্যা রোবট' বক্সে ক্লিক করেই বিপদ!

'আই অ্যাম নট অ্যা রোবট' বক্সে ক্লিক করেই বিপদ!

২ দিন আগে
এআইয়ের সহায়তায় ১৬৭ বছরের গাণিতিক সমস্যা সমাধানের দাবি

এআইয়ের সহায়তায় ১৬৭ বছরের গাণিতিক সমস্যা সমাধানের দাবি

৫ দিন আগে
শুধু প্রযুক্তি ব্যবহার নয়, নতুন উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

শুধু প্রযুক্তি ব্যবহার নয়, নতুন উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

১ সপ্তাহ আগে
বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

১ সপ্তাহ আগে
প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'SILICON RIVER NEXT 2026' অনুষ্ঠিত

প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের

২ সপ্তাহ আগে
সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা

সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা

২ সপ্তাহ আগে