প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা হাসিনার বক্তব্য 'সমর্থন করে না' ভারত, যা জানালেন জয়সওয়াল বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 'কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়': স্বরাষ্ট্রমন্ত্রী শুধু দৃষ্টিনন্দন স্থাপনা নয়, প্রকৃতি রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সমাজে সহিহ আকিদার প্রসার ঘটাতে হবে: দেওবন্দের মুহতামিম বিদেশে পড়াশোনা শেষে তরুণরা যেন দেশে ফিরতে পারে, সেই উদ্যোগ নিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত নয়’ জুলাই দিবসে পাঠানো 'মেসেজ' নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা ও অগ্নিসংযোগ

বিজ্ঞাপন
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা ও অগ্নিসংযোগ
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত প্রায় ২টার দিকে নগরের দুই নম্বর গেট এলাকার চশমা হিলে অবস্থিত তাঁর বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসভবনটি চট্টগ্রাম সিটির প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাড়ি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাত ২টার দিকে হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আরও জানান, সাতজন দুর্বৃত্ত এসে আগুন ধরানোর চেষ্টা করে। পরে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের ধারণা, এই ঘটনার জেরেই নওফেলের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
'কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়': স্বরাষ্ট্রমন্ত্রী

'কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়': স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
শুধু দৃষ্টিনন্দন স্থাপনা নয়, প্রকৃতি রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু দৃষ্টিনন্দন স্থাপনা নয়, প্রকৃতি রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
সিলেটে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল আরও ৬

সিলেটে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল আরও ৬

১ দিন আগে
নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ

নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ

৩ দিন আগে
পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

৪ দিন আগে
রূপপুরে দুই রাশিয়ান নাগরিকের সংঘর্ষে নিহত ১

রূপপুরে দুই রাশিয়ান নাগরিকের সংঘর্ষে নিহত ১

৪ দিন আগে