প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

শুধু দৃষ্টিনন্দন স্থাপনা নয়, প্রকৃতি রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
শুধু দৃষ্টিনন্দন স্থাপনা নয়, প্রকৃতি রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন হয় না; প্রকৃতিকে রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। তিনি সতর্ক করে বলেন, প্রকৃতি ধ্বংস করে কংক্রিটের জঙ্গল তৈরি করলে তা পর্যটনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এ জন্য প্রকৃতিনির্ভর রিসোর্ট ও পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ‘স্বপ্নচূড়া আবাসিক’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, পর্যটন শুধু লাবণী, সুগন্ধা, কলাতলী কিংবা ইনানী সৈকতে সীমাবদ্ধ থাকবে না। পুরো ১২০ কিলোমিটার উপকূলজুড়ে বিভিন্ন ধরনের পর্যটন কার্যক্রম গড়ে তোলা হবে। বাণিজ্যিক লাভের চেয়ে কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের প্রধান লক্ষ্য। এমনভাবে কক্সবাজারকে সাজানো হবে, যাতে এ জনপদকে নিয়ে সমগ্র বাংলাদেশ গর্ব করতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধান পর্যটন কেন্দ্র নিয়ে অতীতে কোনো সমন্বিত জরিপ করা হয়নি। জরিপ ছাড়াই কক্সবাজার, কুয়াকাটা ও সুনামগঞ্জসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। বিশেষ করে কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন এলাকায় ইসিএ ঘোষণা এবং আদালতের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে পর্যটন খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এ কারণে নতুন করে বৈজ্ঞানিক জরিপের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন হাব গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরিকল্পনাটি চূড়ান্ত হবে। পরে সরকারের অনুমোদন মিললে কক্সবাজারের উন্নয়নের পথে দীর্ঘদিনের বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক প্রতিবন্ধকতার সমাধান হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, সমুদ্রসম্পদ, পর্যটন শিল্প, গভীর সমুদ্রবন্দর এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কক্সবাজার ভবিষ্যতে জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে। গভীর সমুদ্রে তেল, গ্যাস ও খনিজসম্পদ অনুসন্ধান এবং আহরণের অনুমতি ইতিমধ্যে দেওয়া হয়েছে। পাশাপাশি ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে কক্সবাজারকে মানুষ মূলত বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জন্য চেনে। অথচ এখানকার আরও অনেক প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদ এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। এসব সম্পদ খুঁজে বের করে যথাযথভাবে কাজে লাগানো গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

২ ঘণ্টা আগে
বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

৪ ঘণ্টা আগে
খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

২৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

১ দিন আগে
রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

২ দিন আগে
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

২ দিন আগে