প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ● বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ●

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বিজ্ঞাপন
সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৯ জন নিহতের ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে প্রধান করে গঠিত কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, শুক্রবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে ওসমানীনগরের কাশিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, এতে ৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান; পরে হাসপাতালে একজন শিশু ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দুর্ঘটনার পর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ত্রাণ কর্মকর্তা দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন। দুর্ঘটনায় আহত প্রত্যেককে তাৎক্ষণিক ১০ হাজার টাকা এবং আইসিইউতে চিকিৎসাধীন একজনকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। নিহত প্রতিটি পরিবারকে দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে জেলা প্রশাসক জানান, মহাসড়ক ফাঁকা থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকদের বেপরোয়া গতি অথবা ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত কমিটির প্রতিবেদন অপেক্ষা করতে হবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রসঙ্গত, শুক্রবার সকালে ওসমানীনগরের কাশিকাপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সাতজন ও হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। আহত ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

২ ঘণ্টা আগে
বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

৪ ঘণ্টা আগে
খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

২২ ঘণ্টা আগে
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

১ দিন আগে
রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

২ দিন আগে
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

২ দিন আগে