প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তুলছে সরকার: কৃষি ও মৎস্যমন্ত্রী গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ভারত সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে কীভাবে হাসিনার অনুষ্ঠান সম্ভব? প্রশ্ন রিজভীর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার ও বিচার দাবি শহীদ পরিবারের জুলাই শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরি সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থেকে সমাজে শান্তি বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের আওয়ামী লীগের ভাগ্য আদালতেই নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে তরুণদের নেতৃত্বেই: ডাক, টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রী বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের: খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

বিজ্ঞাপন
সিলেট বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসা সনদের ভিত্তিতে ৩ লাখ টাকা করে প্রদান করা হবে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিআরটিএর মাধ্যমে অনুদানের আবেদন ফরম পৌঁছে দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নিহতদের পরিবারের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

ঢাকা-সিলেট মহাসড়কে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওসমানীনগর ও তাজপুর এলাকায় গত কয়েকদিনে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সকালে ফাঁকা সড়কে চালকদের বেপরোয়া গতি ও প্রতিযোগিতাই দুর্ঘটনার অন্যতম কারণ। তাই হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বিআরটিএর মাধ্যমে গতিসীমা নিয়ন্ত্রণ কার্যকর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট বলেন, বেপরোয়া চালকদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্প প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, জমি অধিগ্রহণ, মাটির কাজ ও বর্ষার কারণে কিছুটা সময় লাগলেও আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। নতুন সড়ক নির্মাণের পাশাপাশি চলমান কাজের সময় বিদ্যমান সড়কটি মেরামত ও সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

এদিকে, শুক্রবার রাতে এই দুর্ঘটনায় নিহত ৯ জনের প্রতি শোক জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

পাশাপাশি, দুর্ঘটনায় নিহত ও আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মাদ ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও অন্যান্য বিএনপি নেতারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিশেষ থেকে আরও
চুলে আটকে থাকা আঁকড়ার গুটি খুলে দিল হত্যার রহস্য

চুলে আটকে থাকা আঁকড়ার গুটি খুলে দিল হত্যার রহস্য

২ মাস আগে
যানজটহীন ঢাকায় স্বস্তি, ‘বকশিসের’ অজুহাতে বাড়তি ভাড়ায় অস্বস্তি

যানজটহীন ঢাকায় স্বস্তি, ‘বকশিসের’ অজুহাতে বাড়তি ভাড়ায় অস্বস্তি

২ মাস আগে
জাল সনদে আরও ১১৭ শিক্ষকের এমপিও বাতিল

জাল সনদে আরও ১১৭ শিক্ষকের এমপিও বাতিল

২ মাস আগে
বন্দুকের নলে থমকে যায় এক ফুটবলারের বিশ্বজয়

বন্দুকের নলে থমকে যায় এক ফুটবলারের বিশ্বজয়

২ মাস আগে
মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তুলছে সরকার: কৃষি ও মৎস্যমন্ত্রী

মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তুলছে সরকার: কৃষি ও মৎস্যমন্ত্রী

১৩ মিনিট আগে
গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫ মিনিট আগে
বিজ্ঞাপন