প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্য: তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্য: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র বাংলাদেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। মুক্তিযুদ্ধের সময় এই কেন্দ্র থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

শনিবার (৮ আগস্ট) কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, ঐতিহাসিক এই স্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং এ বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দকৃত অর্থ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং চলতি বা আগামী অর্থবছরের মধ্যে তা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন প্রতিরোধে সরকার নিউ মিডিয়ার মাধ্যমে একটি বড় প্রকল্প হাতে নেওয়ার কথা জানান তিনি। জনগণকে সচেতন করতে বিভিন্ন কনটেন্ট, শিক্ষণীয় রিলস এবং তথ্যচিত্র তৈরি করা হচ্ছে। পাশাপাশি সঠিক ও ভুল তথ্য শনাক্তের জন্য টুলস ও সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ মিডিয়া প্রকল্পের আওতায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও সম্প্রসারিত হবে।

বাংলাদেশ বেতারকে শক্তিশালী ও আধুনিক করতে এফএম সম্প্রচার বাড়ানোর উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। বিটিভিকে আধুনিক ও দর্শকবান্ধব করতে ফরেনসিক অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী সপ্তাহ বা ১০ দিনের মধ্যে শুরু হতে পারে। অডিট প্রতিবেদনের ভিত্তিতে বিটিভির ডিজিটালাইজেশন ও অন্যান্য আধুনিকায়ন কার্যক্রম গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও জানান, বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’কে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে আবেদনের জন্য বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অনুষ্ঠানটি আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করলে বিটিভির প্রতি দর্শক-শ্রোতাদের আগ্রহ বাড়বে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরিদর্শনকালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, কালুরঘাট বেতার কেন্দ্রের পরিচালক শাহীন আক্তার, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী ও বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

৩ ঘণ্টা আগে
বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

৪ ঘণ্টা আগে
খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

২৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

১ দিন আগে
রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

২ দিন আগে
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

২ দিন আগে