প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তুলছে সরকার: কৃষি ও মৎস্যমন্ত্রী গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ভারত সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে কীভাবে হাসিনার অনুষ্ঠান সম্ভব? প্রশ্ন রিজভীর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার ও বিচার দাবি শহীদ পরিবারের জুলাই শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরি সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থেকে সমাজে শান্তি বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের আওয়ামী লীগের ভাগ্য আদালতেই নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে তরুণদের নেতৃত্বেই: ডাক, টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রী

ভারত সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে কীভাবে হাসিনার অনুষ্ঠান সম্ভব? প্রশ্ন রিজভীর

বিজ্ঞাপন
ভারত সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে কীভাবে হাসিনার অনুষ্ঠান সম্ভব? প্রশ্ন রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, ভারত সরকারের অনুমতি ছাড়া শেখ হাসিনা দিল্লিতে একটি আন্তর্জাতিক সংগঠনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন কীভাবে? তিনি বলেন, ভারত দাবি করছে ওই সংগঠনটি স্বতন্ত্র, তাই এ বিষয়ে তাদের কিছু করার নেই। কিন্তু সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কি স্বাধীনভাবে অনুষ্ঠান করতে পারে—এ প্রশ্নেরও উত্তর দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ফ্যাসিবাদী সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থান-২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউট্যাব এই সভার আয়োজন করে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

রিজভী বলেন, সম্প্রতি দিল্লির দক্ষিণ এশিয়ান ফরেন জার্নালিস্ট ক্লাবের অনুষ্ঠানে এক ‘পলাতক ফ্যাসিস্ট’ বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় বিএনপি ও সরকার উভয়েই প্রতিবাদ জানালেও ভারত বলেছে, এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের আয়োজন—যাতে তাদের হস্তক্ষেপের সুযোগ নেই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রিজভী প্রশ্ন তোলেন, ‘সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কি যেকোনো ধরনের অনুষ্ঠান করতে পারে? সেখানে একজন পলাতক ফ্যাসিস্ট বক্তব্য দেবেন এবং সরকার বলবে, এখানে আমাদের কিছু করার নেই—এটা কি গ্রহণযোগ্য?’

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

তিনি স্মরণ করিয়ে দেন, শেখ হাসিনার আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য লন্ডন থেকে লর্ড কার্লাইল বাংলাদেশে আসতে পারেননি এবং দিল্লিতে সংবাদ সম্মেলনেরও অনুমতি পাননি। তিনি বলেন, ‘সেই সময় যদি বিদেশি ব্যক্তির ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের সুযোগ থাকে, তাহলে এখন দিল্লিতে একজন পলাতক ফ্যাসিস্টের বক্তৃতার ক্ষেত্রে কেন বলা হচ্ছে—সরকারের কিছু করার নেই?’ ভারতের এই অবস্থানকে ‘দ্বৈত’ বলে অভিহিত করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রিজভী বলেন, বিএনপি সব সময় বলে এসেছে, বিদেশে বাংলাদেশের বন্ধু আছে, কিন্তু কারও কাছে প্রভুত্ব মেনে নেওয়ার প্রশ্ন নেই। সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

জুলাই প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আন্দোলন ছিল না; এতে ১৫-২০ রিকশাচালক ও ৯৫ শ্রমিকসহ সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন। এটি ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত পরিণতি, যা আগ্রাসী ও ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে জনগণের ঐতিহাসিক প্রতিরোধকে প্রতিফলিত করে।

সম্প্রতি জামায়াত আমিরের বাসায় আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ভাষণ ও মুক্তিযুদ্ধের ছবি থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কোনো ছবি বা বক্তব্য না থাকায় তা রহস্যজনক ও তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন রিজভী।

তিনি প্রশ্ন রেখে বলেন, ৫ আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্ক গঠন ও আওয়ামী লীগকে ক্ষমা করার যে বক্তব্য ছিল, বর্তমান পরিস্থিতি কি তারই সম্প্রসারণ? তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সার্বভৌমত্ব—কোনোটিকেই খণ্ডিতভাবে দেখা যাবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

১ ঘণ্টা আগে
গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার ও বিচার দাবি শহীদ পরিবারের

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার ও বিচার দাবি শহীদ পরিবারের

১ ঘণ্টা আগে
জুলাই শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরি

জুলাই শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরি

১ ঘণ্টা আগে
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের ভাগ্য আদালতেই নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের ভাগ্য আদালতেই নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
বিজ্ঞাপন