প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিক কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চাঁদপুরের সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ দিলেন স্বাস্থ্যমন্ত্রী গ্রামেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে সঞ্চালক সাতক্ষীরার অরিন, স্তম্ভিত পরিবার সম্ভাবনা নেই তবুও কেন এই সিদ্ধান্ত?

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারে করে তিনি মাতারবাড়িতে পৌঁছান।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

প্রধানমন্ত্রী প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে প্রকল্পের অগ্রগতি, বর্তমান অবস্থা ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়। পরে তিনি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এক দিনের এ সফরে প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে তিনি চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় গিয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার ছেড়ে প্রায় দেড় ঘণ্টা পর মাতারবাড়িতে পৌঁছায়। মহেশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১২টায় বাহারছাড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যার্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেন এবং নতুন ঘর হস্তান্তর করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এরপর সড়কপথে ফটিকছড়ি যান তিনি। দুপুর ২টায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে হাটহাজারী যান; সেখানে বেলা সোয়া ৩টায় আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আরেকটি পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষতিগ্রস্তদের ঘর হস্তান্তর করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হন।

এক দিনের এই সফরে প্রধানমন্ত্রী দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বন্দর অবকাঠামো প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বন্যার্তদের পুনর্বাসন এবং চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিক কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিক কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৩৬ মিনিট আগে
পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

৪৩ মিনিট আগে
প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী

প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী

৪৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন আজ

৪ ঘণ্টা আগে
দক্ষিণ সুদান ও আবেই শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

দক্ষিণ সুদান ও আবেই শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

১৬ ঘণ্টা আগে
ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

২০ ঘণ্টা আগে
বিজ্ঞাপন