প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আ. লীগের আমলে গণমাধ্যমে অনেক কিছু লেখা সম্ভব হয়নি: মির্জা ফখরুল তারেক রহমান-মোদি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিক কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চাঁদপুরের সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ দিলেন স্বাস্থ্যমন্ত্রী গ্রামেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিক কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিজ্ঞাপন
খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিক কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আমরা চাই শিশুরা শুধু বই পড়ে নয়, বরং হাতে-কলমে কাজ করে এবং খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে।’ এই লক্ষ্যেই কারিকুলামে সায়েন্স টয় সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রবিবার (৯ আগস্ট) ঢাকার বনানীতে হোটেল শেরাটনে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার (এফএলএটি)’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইন ও সৃজনশীলতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারিকুলামের ভেতরে সায়েন্স টয় এবং হাতে-কলমে শেখার বিভিন্ন উপকরণ যুক্ত করা হবে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা আকার, আকৃতি, গুণ, ভাগ, যোগ-বিয়োগসহ গণিতের মৌলিক ধারণা বিভিন্ন উপকরণের মাধ্যমে শিখবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ফাউন্ডেশনাল লার্নিংয়ের ঘাটতি দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো প্রতিটি শিশুর মৌলিক পড়া, লেখা ও গণিতের দক্ষতা নিশ্চিত করা। ভিত্তিগত শেখার ঘাটতি থাকলে পরবর্তী শিক্ষাজীবনে তা বড় বাধা হয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

প্রতিমন্ত্রী জানান, বিদ্যালয়ের বাইরের শিশুদের শিক্ষার আওতায় আনতে এবং বিদ্যালয়ে ধরে রাখতে বিনামূল্যে স্কুল ইউনিফর্মসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। মিড-ডে মিল পাইলট প্রকল্পের সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার প্রকল্পগুলো শুধু দর্শননির্ভর নয়, বরং অপারেশনাল ও বাস্তবভিত্তিক হতে হবে। প্রতিটি প্রকল্পের সুস্পষ্ট বাস্তবায়ন কাঠামো, পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে। তিনি বলেন, ‘আমাদের দর্শন হলো প্রতিটি শিশুর কাছে সঠিক শিক্ষা পৌঁছে দেওয়া, এবং মাঠপর্যায়ে তা সম্পূর্ণ অপারেশনালভাবে বাস্তবায়ন করতে আমরা শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তুলছি।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আ. লীগের আমলে গণমাধ্যমে অনেক কিছু লেখা সম্ভব হয়নি: মির্জা ফখরুল

আ. লীগের আমলে গণমাধ্যমে অনেক কিছু লেখা সম্ভব হয়নি: মির্জা ফখরুল

৩২.৫৬৪৭৪১ সেকেন্ড আগে
তারেক রহমান-মোদি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

তারেক রহমান-মোদি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

২৬ মিনিট আগে
শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

৩০ মিনিট আগে
শিশুদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

শিশুদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী

প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী

২ ঘণ্টা আগে
বিজ্ঞাপন