প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রেজিস্টার্ড হকার ছাড়া অন্য কেউ রাস্তায় বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক আ. লীগের আমলে গণমাধ্যমে অনেক কিছু লেখা সম্ভব হয়নি: মির্জা ফখরুল তারেক রহমান-মোদি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিক কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চাঁদপুরের সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ দিলেন স্বাস্থ্যমন্ত্রী গ্রামেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী

শিশুদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
শিশুদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সঠিক ইতিহাস শিশুদের কাছে পৌঁছে দিতে সরকার উদ্যোগ নেবে। তিনি বলেন, যাদের ত্যাগে আজকের বাংলাদেশ অর্জিত হয়েছে, নতুন প্রজন্মকে তাদের সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি। তবে সে অনুপাতে বই, লেখনি বা চলচ্চিত্র তৈরি হয়নি। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কাজ চলছে এবং এ ধরনের উদ্যোগে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে লেখক-সাংবাদিক সাবরিনা শুভ্রার 'শহীদ জিয়ার গল্প শোনো' ও 'ছোটদের প্রিয় খালেদা জিয়া' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকাশনা সংস্থা 'দশমিক' এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে থাকা বাংলাদেশি শিশুদের জন্য এসব বইয়ের ইংরেজি অনুবাদ প্রয়োজন, যাতে তারাও দেশের ইতিহাস জানতে পারে। তিনি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, ইতিহাস যদি নতুন প্রজন্মের কাছে না তুলে ধরা হয়, তা কালের বিবর্তনে হারিয়ে যাবে। এছাড়া তিনি ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এস এম জিলানী, কে এম বাবর, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ অন্যান্যরা বিশেষ অতিথি ছিলেন। বক্তারা শিশুদের জন্য এ দুটি বইয়ের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আ. লীগের আমলে গণমাধ্যমে অনেক কিছু লেখা সম্ভব হয়নি: মির্জা ফখরুল

আ. লীগের আমলে গণমাধ্যমে অনেক কিছু লেখা সম্ভব হয়নি: মির্জা ফখরুল

৫ মিনিট আগে
তারেক রহমান-মোদি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

তারেক রহমান-মোদি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

৩১ মিনিট আগে
শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

৩৫ মিনিট আগে
খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিক কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিক কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

২ ঘণ্টা আগে
পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী

প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী

২ ঘণ্টা আগে
বিজ্ঞাপন