প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

শিশুদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
শিশুদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সঠিক ইতিহাস শিশুদের কাছে পৌঁছে দিতে সরকার উদ্যোগ নেবে। তিনি বলেন, যাদের ত্যাগে আজকের বাংলাদেশ অর্জিত হয়েছে, নতুন প্রজন্মকে তাদের সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি। তবে সে অনুপাতে বই, লেখনি বা চলচ্চিত্র তৈরি হয়নি। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কাজ চলছে এবং এ ধরনের উদ্যোগে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে লেখক-সাংবাদিক সাবরিনা শুভ্রার 'শহীদ জিয়ার গল্প শোনো' ও 'ছোটদের প্রিয় খালেদা জিয়া' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকাশনা সংস্থা 'দশমিক' এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে থাকা বাংলাদেশি শিশুদের জন্য এসব বইয়ের ইংরেজি অনুবাদ প্রয়োজন, যাতে তারাও দেশের ইতিহাস জানতে পারে। তিনি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, ইতিহাস যদি নতুন প্রজন্মের কাছে না তুলে ধরা হয়, তা কালের বিবর্তনে হারিয়ে যাবে। এছাড়া তিনি ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এস এম জিলানী, কে এম বাবর, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ অন্যান্যরা বিশেষ অতিথি ছিলেন। বক্তারা শিশুদের জন্য এ দুটি বইয়ের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান

১০ ঘণ্টা আগে
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১৪ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

১৫ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

১৫ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৫ ঘণ্টা আগে