প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি হেফাজতের প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি জানাল হেফাজতে ইসলাম বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ নয়: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে বিএনপির সাথে আইআরআই বৈঠক অনিয়মিত অভিবাসন রোধে ব্রিটেনের সাথে কাজ করবে বাংলাদেশ রেজিস্টার্ড হকার ছাড়া অন্য কেউ রাস্তায় বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি হেফাজতের

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি হেফাজতের
হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, বাংলাদেশে তাবলিগ জামাতের কার্যক্রম ও বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে এবং ভারতের বিতর্কিত মাওলানা সাদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকালে এই দাবি পেশ করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

হেফাজতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে মোট ৯ দফা দাবি পেশ করা হয়, যার মধ্যে অন্যতম ছিল—মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধানে আইন পাস; কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন না করা; ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা ও ২০২১ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার; কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমানের স্বীকৃতি; প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা; কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা ও হিজবুত তাওহিদ নিষিদ্ধ; পার্বত্য চট্টগ্রামে মিশনারিদের অপতৎপরতা বন্ধ; আলেমদের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার; এবং তাবলিগ জামাতের কার্যক্রম ও ইজতেমা উলামাদের তত্ত্বাবধানে রাখা ও সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়া।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ মিনিট আগে
শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি জানাল হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি জানাল হেফাজতে ইসলাম

২ ঘণ্টা আগে
বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ নয়: পরিবেশমন্ত্রী

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ নয়: পরিবেশমন্ত্রী

২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

২ ঘণ্টা আগে
বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ

বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ

২ ঘণ্টা আগে
বিজ্ঞাপন