প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি হেফাজতের প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি জানাল হেফাজতে ইসলাম বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ নয়: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে বিএনপির সাথে আইআরআই বৈঠক অনিয়মিত অভিবাসন রোধে ব্রিটেনের সাথে কাজ করবে বাংলাদেশ রেজিস্টার্ড হকার ছাড়া অন্য কেউ রাস্তায় বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজ্ঞাপন
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ সত্ত্বেও সম্প্রতি ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমের মুখোমুখি হতে এবং বাংলাদেশবিরোধী বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে কেন্দ্র করে এই সম্পর্কের অবনতি ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক ঘটনার পর ব্রিকস আউটরিচে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সুযোগ আর নেই। উল্লেখ্য, আঞ্চলিক সংস্থা বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে গত ১৪ জুলাই ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার পর বাংলাদেশ সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একজন সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিকে গণমাধ্যমের মুখোমুখি হতে দিয়ে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিষাক্ত বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানান, ভারত একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবে এবং অন্যদিকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইবে—এটি গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, শেখ হাসিনার কোনো বক্তব্যকে ভারত সরকার সমর্থন বা অনুমোদন করে না। সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসেবে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করছেন এবং প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি হেফাজতের

প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি হেফাজতের

৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি জানাল হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি জানাল হেফাজতে ইসলাম

৩ ঘণ্টা আগে
বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ নয়: পরিবেশমন্ত্রী

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ নয়: পরিবেশমন্ত্রী

৩ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

৩ ঘণ্টা আগে
বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ

বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ

৪ ঘণ্টা আগে
বিজ্ঞাপন