প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

বিজ্ঞাপন
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ কর্মসূচির সময় দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় আলোচনায় আসা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জুতা নিক্ষেপের সময় ব্যানারে দেলোয়ার হোসেন সাঈদীর ছবি ছিল—এটি তিনি দেখতে পাননি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে মঙ্গলবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ‘রাজাকার’ লেখা একটি ব্যানারে থাকা বিভিন্ন যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করা হয় এবং ছাত্রশিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ব্যানারটিতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ আরও কয়েকজনের ছবি ছিল।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে আরিফুল ইসলাম আরিফ ফেসবুকে লেখেন, ‘আমি একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ওনার ছবিটি দেখিনি। আপনারা অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু একটুও দুঃখ পাইনি। কারণ ওনাকে নিয়ে অন্য কেউ এটা করলে আমি-ও এমনটাই করতাম। কান্না করার পরও মনকে শান্তনা দিতে পারতেছি না। আপনাদের মনে যে কষ্ট দিয়েছি, তার জন্য আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। সবাই ক্ষমা করবেন।’

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

২ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

২০ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

২০ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

২১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

২ দিন আগে