হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক ইস্যু আছে, থাকবে; এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এর মধ্যেই দুই দেশের সম্পর্ক আলোচনার মাধ্যমে সমাধান হবে।’ তিনি আরও জানান, ভারতের জনগণ এবং ভারতের প্রধানমন্ত্রী উভয়েই দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক চান এবং ভবিষ্যতে আরও ভালো কিছু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি খুব ভালো অনুভব করেছেন এবং অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা হয়েছে।


