প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ●

জাদুঘরে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়: নায়েবে আমির

বিজ্ঞাপন
জাদুঘরে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়: নায়েবে আমির
কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা বলেছেন, কোনো ব্যক্তি, সংগঠন কিংবা ইসলামি দলের নেতাকর্মী—পরিচয় যা-ই হোক না কেন—তাদের ভাস্কর্য নির্মাণ ইসলামি শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। ইসলামের বিধান সবার জন্য সমান; কোনো ব্যক্তির মর্যাদা, অবদান বা রাজনৈতিক-সাংগঠনিক পরিচয়ের কারণে শরিয়তের বিধান পরিবর্তিত হতে পারে না।

সোমবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পীর সাহেব দেওনা বলেন, জুলাই জাদুঘরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে বা অবয়বে যে ভাস্কর্য স্থাপন করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। যারা ইসলামি মূল্যবোধ, আকিদা ও শরিয়তের পক্ষে কথা বলেন, তাদের স্মৃতি সংরক্ষণের নামেও এমন কিছু করা উচিত নয়, যা ইসলামি বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের পরিবর্তে তথ্যচিত্র, আলোকচিত্র, লিখিত ইতিহাস, দলিলপত্র, জাদুঘরভিত্তিক প্রদর্শনীসহ শরিয়তসম্মত বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এতে ইতিহাস সংরক্ষিত হবে এবং ধর্মীয় মূল্যবোধও অক্ষুণ্ন থাকবে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জুলাই জাদুঘর থেকে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য দ্রুত অপসারণের আহ্বান জানান এবং ভবিষ্যতে কোনো আলেম, ইসলামি ব্যক্তিত্ব বা ইসলামি দলের নেতাকর্মীর ভাস্কর্য না করার অনুরোধ জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পীর সাহেব দেওনা আরও বলেন, স্বৈরাচারী আমলে ভাস্কর্যবিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক উলামায়ে কেরাম কারাবরণ ও শাহাদাতবরণ করেছেন; অথচ সেই আলেমদেরই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি সাহাবায়ে কেরামের উদাহরণ টেনে বলেন, তাঁদের কোনো ভাস্কর্য না থাকলেও তাঁদের জীবন ও আদর্শ ইতিহাসে সংরক্ষিত আছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি ঐতিহাসিক শাপলা চত্বরে শহীদদের আত্মত্যাগের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার এবং তাদের সংগ্রামের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

৭ মিনিট আগে
দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ

১১ মিনিট আগে
তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

১৫ মিনিট আগে
তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

১৫ মিনিট আগে
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

৩৫ মিনিট আগে
নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

১ ঘণ্টা আগে