প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ●

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত: আসাদুল হাবিব দুল

বিজ্ঞাপন
তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত: আসাদুল হাবিব দুল
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা উত্তর জনপদের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বন্যা ও খরার মতো দুর্যোগ দূর হয়ে সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে উত্তর জনপদ। এ জন্যই বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার এ প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, ষড়ঋতুর এ স্বদেশে দুর্যোগের সাথে আমাদের বেড়ে ওঠা। প্রতিনিয়ত নানা ধরণের দুর্যোগ এখানে আছড়ে পড়ে। দুর্যোগের দুর্বিপাকে সব হারানো নিঃস্ব মানুষের পাশে আশার আলোকবর্তিকা হয়ে দাঁড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর ‘বিয়াম’ মিলনায়তনে ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুকিঁপুর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি বা ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কতা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ কর্মশালায়  প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী কথাগুলো বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যা-প্রবণ গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলার ১৯টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা স্থানীয় পর্যায়ে মৌসুমী বন্যার আগাম পূর্বাভাস ব্যবস্থার উন্নতিকরণ ও বন্যার আগাম সতর্কবার্তা প্রচারের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে বন্যার ঝুঁকি মোকাবেলায় সহযোগিতা করছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, বক্তৃতা করেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এবিএম সফিকুল হায়দার, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ

১ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

২ ঘণ্টা আগে