প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী দিল্লির দ্বিমুখী নীতি ও ঢাকার ‘হার্ড মেসেজ’ নিউজিল্যান্ডের মিনিস্ট্রি ফর প্রাইমারী ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা বহাল রেখেছে কানাডা মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে ভেজাল খাবার বন্ধে কঠোর নির্দেশ ঢাকা-দিল্লি সম্পর্কের নতুন সমীকরণ হালাল অর্থনীতি নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র, আসিয়ান অভিজ্ঞতায় বৈশ্বিক হালাল হাব হতে পারে বাংলাদেশ ভারত থেকে আসছে ১৯ রেল কোচ, বিশেষ সুবিধাসহ প্রথম রেক রোল আউট আজ

জ্বালানিসংকটে দেশে রেকর্ড লোডশেডিং, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি

বিজ্ঞাপন
জ্বালানিসংকটে দেশে রেকর্ড লোডশেডিং, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
দেশে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট হলেও জ্বালানি সংকট ও আর্থিক সীমাবদ্ধতার কারণে চাহিদার অর্ধেকের কাছাকাছি উৎপাদন করেও তা পূরণ করা যাচ্ছে না। গ্যাসের ঘাটতি, পায়রা ও আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন কমে যাওয়া এবং ব্যয়বহুল তেলচালিত কেন্দ্র পর্যাপ্ত পরিমাণে চালাতে না পারায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে। ফলে সারা দেশে বেড়েছে লোডশেডিং। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষ।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত ১টায় দেশে সর্বোচ্চ ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। ওই সময় বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ২৬২ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ১২ হাজার ৫০৫ মেগাওয়াট। অর্থাৎ, ওই সময়ে মোট চাহিদার প্রায় ২৩ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্যমতে, সোমবার ২৪ ঘণ্টায় দেশে বিদ্যুতের গড় চাহিদা ছিল ১৭ হাজার ৪০৩ মেগাওয়াট। এর বিপরীতে লোডশেডিং হয়েছে গড়ে ২ হাজার ৭২২ মেগাওয়াট।

আঞ্চলিক হিসাবেও বিদ্যুৎ ঘাটতির চিত্র বেশ উদ্বেগজনক। সোমবার সবচেয়ে বেশি ৫৪৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে ঢাকা অঞ্চলে। তবে চট্টগ্রাম অঞ্চলে কোনো লোডশেডিং ছিল না। ঘণ্টার হিসাবে সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে সিলেট, ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

আগস্টের শুরু থেকেই অবনতি

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিদ্যুৎ পরিস্থিতির অবনতির চিত্র পাওয়া যাচ্ছে সাম্প্রতিক কয়েক দিনের তথ্যেও। এর আগের দিন দেশে সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট। আর ৩ আগস্ট সর্বোচ্চ লোডশেডিং হয় ৩ হাজার ৫১২ মেগাওয়াট।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অর্থাৎ, আগস্টের শুরু থেকেই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টার সময়ও দেশে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে।

তিন সপ্তাহ আগেও পরিস্থিতি এতটা নাজুক ছিল না। গত ২১ জুলাই মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার দিন দেশে সর্বোচ্চ লোডশেডিং হয়েছিল মাত্র ৪৮৮ মেগাওয়াট। সেই তুলনায় সর্বশেষ সর্বোচ্চ লোডশেডিং সাত গুণেরও বেশি বেড়েছে।

গ্যাস সংকটেই বড় ধাক্কা

সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পর্যাপ্ত থাকার পরও জ্বালানি সরবরাহের ঘাটতির কারণে অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। বিশেষ করে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে।

এর পাশাপাশি পায়রা ও আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি আরও বেড়েছে। ঘাটতি পূরণে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র চালানোর সুযোগ থাকলেও জ্বালানি তেলের উচ্চ ব্যয়ের কারণে পর্যাপ্তসংখ্যক কেন্দ্র চালানো যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ফলে কাগজে-কলমে প্রায় ২৯ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও বাস্তবে প্রয়োজনের সময় সেই সক্ষমতার বড় অংশ কাজে লাগানো যাচ্ছে না।

গরম বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় বিদ্যুতের চাহিদা কিছুটা কম রয়েছে। কিন্তু বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়লে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বাড়বে। এতে বিদ্যুতের চাহিদা আরও বাড়তে পারে।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ঘাটতিও আরও তীব্র হতে পারে। এতে শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

৫৯ মিনিট আগে
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী

৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা বহাল রেখেছে কানাডা

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা বহাল রেখেছে কানাডা

৪ ঘণ্টা আগে
মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে ভেজাল খাবার বন্ধে কঠোর নির্দেশ

মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে ভেজাল খাবার বন্ধে কঠোর নির্দেশ

৪ ঘণ্টা আগে
ভারত থেকে আসছে ১৯ রেল কোচ, বিশেষ সুবিধাসহ প্রথম রেক রোল আউট আজ

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ, বিশেষ সুবিধাসহ প্রথম রেক রোল আউট আজ

৫ ঘণ্টা আগে