প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
শপিংমল-মার্কেট রাত ৮টায় বন্ধ, বিলবোর্ড ৭টায় বন্ধের নির্দেশ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্য জরুরি: পানিসম্পদ মন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় জামায়াত আমীরের চিঠি হাইকমিশনারে হস্তান্তর থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ: প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের বৈঠক 'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী দিল্লির দ্বিমুখী নীতি ও ঢাকার ‘হার্ড মেসেজ’

থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ: প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের বৈঠক

বিজ্ঞাপন
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ: প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের বৈঠক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের ৫৪তম বার্ষিকী উদযাপন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি থাইল্যান্ডের দূরদর্শী উদ্যোগকে গভীরভাবে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য কর্মী নিয়োগের সম্ভাব্য ও কার্যকর পথ উন্মোচনে এটি সহায়ক হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি একটি নৈতিক ও দায়িত্বশীল শ্রমিক নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা এমন একটি ব্যবস্থা চাই যেখানে নিয়োগের প্রাথমিক খরচ নিয়োগকর্তা বহন করবেন, স্থানীয় ভাষায় প্রমিত কর্মসংস্থান চুক্তি নিশ্চিত করা হবে এবং কর্মীদের কল্যাণ, ন্যায্য মজুরি, আবাসন ও চিকিৎসাবীমার জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থা থাকবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, থাইল্যান্ডের দক্ষ জনশক্তি প্রয়োজন, আর বাংলাদেশে রয়েছে জনশক্তির অফুরন্ত ভাণ্ডার। তিনি থাইল্যান্ডের প্রতিনিধিদলকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে দক্ষ কর্মী নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, থাইল্যান্ডে 'ব্লু কলার' পেশার পাশাপাশি 'হোয়াইট কলার' চাকরির জন্যও বাংলাদেশে উপযুক্ত কর্মী রয়েছে। সাংস্কৃতিক ও আবহাওয়াগত দিক থেকে থাইল্যান্ড বাংলাদেশি কর্মীদের জন্য একটি ভালো গন্তব্য। তবে তিনি স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া, কম খরচে কর্মী প্রেরণ এবং কর্মীদের অধিকার নিশ্চিতে যৌথভাবে কাজ করার ওপর জোর দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

থাইল্যান্ডের শ্রমবিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন জানান, বর্তমানে থাইল্যান্ড কর্মী নিয়োগের জন্য চারটি দেশের সঙ্গে চুক্তিবদ্ধ। তবে কম্বোডিয়ার সাথে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে নির্মাণ, হালাল ফ্যাক্টরি ও কৃষিখাতে কর্মী নেওয়া বন্ধ রয়েছে। ফলে সৃষ্ট কর্মীসংকট কাটাতে পঞ্চম দেশ হিসেবে থাইল্যান্ড বাংলাদেশের সাথে চুক্তি করতে আগ্রহী। তবে তিনি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে ভিসা মেয়াদ শেষে অবস্থান, থাইল্যান্ডকে অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার এবং মানবপাচারের মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মন্ত্রী আরিফুল হক চৌধুরী থাই প্রতিনিধিদলের প্রস্তাব সানন্দে গ্রহণ করেন এবং আশা প্রকাশ করেন যে, থাইল্যান্ডের চিহ্নিত উদ্বেগের বিষয়গুলো দ্রুত সমাধান করে অচিরেই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা সম্ভব হবে।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন শ্রমবিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান চিনাচট সেনস্যাঙ্ক ও শ্রমবিষয়ক ওয়ার্কিং কমিটির সদস্য ড. পিরাসিথ কুনলার্তারিপন। এছাড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, যুগ্মসচিব দেবজিৎ সিংহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শপিংমল-মার্কেট রাত ৮টায় বন্ধ, বিলবোর্ড ৭টায় বন্ধের নির্দেশ

শপিংমল-মার্কেট রাত ৮টায় বন্ধ, বিলবোর্ড ৭টায় বন্ধের নির্দেশ

১ ঘণ্টা আগে
হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

২ ঘণ্টা আগে
গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্য জরুরি: পানিসম্পদ মন্ত্রী

গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্য জরুরি: পানিসম্পদ মন্ত্রী

২ ঘণ্টা আগে
'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত

'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত

৩ ঘণ্টা আগে
বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

বিপ্লব-রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

৪ ঘণ্টা আগে
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪ ঘণ্টা আগে