প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের বিশাল যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। যুব সমাজকে জাতীয় উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে 'নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন' শীর্ষক এক দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এখানে সবার দায়িত্ব রয়েছে এবং তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করার আহ্বান জানান। তিনি কর্মশালায় সকলের গুরুত্বপূর্ণ সুপারিশ আগামী ৭ দিনের মধ্যে লিখিত আকারে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেন। কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি চার মাস পর পর সভা আয়োজন করা হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে যুবদের গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হলেও অনুপযোগী ট্রেডগুলো বাদ দিয়ে নতুন প্রকল্প গ্রহণ করা হবে। এর অংশ হিসেবে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ার গিভিং এবং থার্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্সসমূহ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এছাড়া প্রতিটি উপজেলায় আধুনিক ট্রেনিং সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত বিষয়ে মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

যুবদের স্বাবলম্বী করতে সরকারের দেওয়া ঋণের অপব্যবহার ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান 'জিরো টলারেন্স'। ঋণের টাকা যেন কোনোভাবেই অনিয়মে ব্যবহার না হয় তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। পাশাপাশি সঠিক সময়ে অফিসে আসার শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষিত যুবদের সঠিক মূল্যায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে ইতিমধ্যেই প্রশিক্ষণার্থীদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত প্রতিটি কার্যক্রমের মাঠপর্যায়ে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও যুব উন্নয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান

১২ ঘণ্টা আগে
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১৬ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

১৭ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

১৭ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৭ ঘণ্টা আগে