প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নূরুল হাসান খানের মৃত্যুতে ডিইউজে'র শোক দেশে বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে: পরিবেশমন্ত্রী আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে: তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীর বদলি দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত: কৃষি সচিব রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যয় ভূমিমন্ত্রীর যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী নদীভাঙন ও ভূমিক্ষয় রোধে বিন্না ঘাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: পানিসম্পদ মন্ত্রী

আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে: তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের তথ্য ও জনসেবা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে প্রতিটি বিভাগে সাততলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই সুবিধা দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে ২৬টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। এসব ভবনের ব্যবহারিক ক্ষমতায় গুরুত্ব দেওয়া হবে এবং আধুনিক তথ্য কমপ্লেক্সের ভ্যালু বৈশ্বিক পর্যায়ে নিতে চাই।

মন্ত্রী রবিবার সকালে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, তথ্য কমপ্লেক্স নির্মাণের মূল লক্ষ্য শুধু একটি আধুনিক ভবন তৈরি করা নয়; বরং এর মাধ্যমে জনগণকে আধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য ও সেবা প্রদান করা। একটি কম্পিউটার, স্মার্টফোন কিংবা অন্য কোনো প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে কেবল এর দামই গুরুত্বপূর্ণ নয়; এসব প্রযুক্তি মানুষের দৈনন্দিন কাজে কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে, তার ওপরই এর প্রকৃত মূল্য নির্ভর করে। একইভাবে তথ্য কমপ্লেক্সের প্রকৃত সাফল্যও নির্ভর করবে এটি থেকে কতটা আধুনিক ও কার্যকরভাবে জনগণ সেবা গ্রহণ করতে পারছে তার ওপর।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, তথ্য কমপ্লেক্সে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবার পাশাপাশি উন্নতমানের সিনেমা প্রদর্শনের ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে। প্রচলিত সিনেমা হলের তুলনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দর্শকদের আরও উন্নত অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে। সেখানে থ্রিডি, ফোরডিসহ আধুনিক প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

তিনি আরও বলেন, ভবিষ্যতে ধাপে ধাপে জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এসব সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর বিস্তৃতি ঘটলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীও আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবার আরও কাছাকাছি আসার সুযোগ পাবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার ও পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বিশেষ অতিথির বক্তব্য করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান। এ সময় বরিশাল গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেদ হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪৩ মিনিট আগে
দেশে বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

দেশে বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যয় ভূমিমন্ত্রীর

৪ ঘণ্টা আগে
বিগত সরকার সার নিয়েও তেলেসমাতি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিগত সরকার সার নিয়েও তেলেসমাতি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৭ ঘণ্টা আগে
প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা নেতৃত্ব দেবে: ফকির মাহবুব আনাম

প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা নেতৃত্ব দেবে: ফকির মাহবুব আনাম

২৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

২৩ ঘণ্টা আগে