প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দীনেশ ত্রিবেদী

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দীনেশ ত্রিবেদী
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যত দ্রুত সম্ভব হওয়া উচিত। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো শীর্ষ পর্যায়ের বৈঠক ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে সমাধান করা সম্ভব।

রোববার রাতে রাজধানীর বারিধারায় বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তার স্ত্রী কেট জারো খানের দেওয়া নৈশভোজে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দুই দেশের সম্পর্ক নিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারত শুধু একটি সীমান্ত ভাগাভাগি করে না, দুই দেশের মানুষের মধ্যে অভিন্ন আকাঙ্ক্ষাও রয়েছে। সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জ আলোচনার মাধ্যমে মোকাবিলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বৈঠকের মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান সম্ভব এবং এ বিষয়ে তিনি আশাবাদী।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দুই দেশের মধ্যে মতপার্থক্য ও বিতর্ক থাকলেও অভিন্ন লক্ষ্য ধরে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন তিনি। তার ভাষায়, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ এবং নিজেদের স্বতন্ত্র অবস্থান ও মতামত থাকাটাই স্বাভাবিক। তবে দুই দেশের মানুষের মর্যাদা, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে বসবাস নিশ্চিত করাই হওয়া উচিত অভিন্ন লক্ষ্য।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'জনগণের নেতা' হিসেবে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, দুই নেতা মুখোমুখি বসে আলোচনা করলে এমন কোনো সমস্যা নেই, যার সমাধান করা সম্ভব নয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে একটি 'সোনালি অধ্যায়ে' নিয়ে যেতে চান। এ লক্ষ্য অর্জনে দুই দেশকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এর আগে শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন দীনেশ ত্রিবেদী। সেখানে তিনি বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগই দীর্ঘদিনের বন্ধুত্বের অন্যতম প্রধান ভিত্তি। অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দুই দেশের সম্পর্ক ভালো থাকলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে। এ কারণে নেতৃত্ব পর্যায়ে নিয়মিত আলোচনা ও যোগাযোগের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

নৈশভোজে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সাবেক কূটনীতিক, ব্যবসায়ী এবং সাবেক বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান

১৩ ঘণ্টা আগে
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১৬ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

১৭ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

১৭ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৮ ঘণ্টা আগে