প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিল গ্রামীণফোন ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক; পর্যায়ক্রমে আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে দেশ: কৃষিমন্ত্রী মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী নারীদের নিরাপদ যাতায়াত রাষ্ট্রের দায়িত্ব: পিংক বাস উদ্বোধনে শেখ রবিউল আলম স্বাস্থ্যখাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব উপজেলাতেই মিলবে উন্নত চোখের চিকিৎসা, আসছে জাতীয় আই কেয়ার পরিকল্পনা খেলায় খেলায় শেখায় বদলাবে প্রাথমিক শিক্ষা, মুখস্থনির্ভরতা কমানোর আহ্বান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই-ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ বাণিজ্য স্বাভাবিকীকরণ, ভিসা সহজীকরণ ও অবকাঠামো-উচ্চপ্রযুক্তিতে যৌথ উদ্যোগের প্রস্তাব নেপালের সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নারীদের নিরাপদ যাতায়াত রাষ্ট্রের দায়িত্ব: পিংক বাস উদ্বোধনে শেখ রবিউল আলম

বিজ্ঞাপন
নারীদের নিরাপদ যাতায়াত রাষ্ট্রের দায়িত্ব: পিংক বাস উদ্বোধনে শেখ রবিউল আলম
নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আয়োজিত 'মহিলা বাস সার্ভিস (পিংক বাস)' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, 'শুধু বাসে ওঠার পর নয়, বাসের জন্য অপেক্ষার সময় এবং বাস থেকে নামার সময়ও নারীদের জন্য নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। বাসে ওঠা-নামার সময় হয়রানি, অস্বস্তি কিংবা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে নারীদের গণপরিবহন ব্যবহারে আগ্রহ কমে যায়। তাই নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।'

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করতে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত শুধু নারী যাত্রীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি দেশের পরিবহন ব্যবস্থাকে ধীরে ধীরে পরিবেশবান্ধব ও আধুনিক করতে সরকার কাজ করছে। ফসিল ফুয়েলের ওপর নির্ভরতা কমিয়ে ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বাসের ব্যবহার বাড়ানো হবে। তিনি আরো জানান, নারী যাত্রীদের জন্য ১০০টি পিংক কালারের ইলেকট্রিক বাস ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ৫০টি এবং পর্যায়ক্রমে ১০০টি ইলেকট্রিক বাস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৩টি রুটে মোট ১৪টি বাস নিয়ে এই সেবা চালু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১০টি, চট্টগ্রামে ২টি এবং বগুড়ায় ২টি বাস চলাচল করবে। ঢাকায় ১০টি রুটে পরিচালিত ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস। এই বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে ঢাকা মহানগরীর ১০৬টি, চট্টগ্রামের ১২টি এবং বগুড়ার ১৬টি—সর্বমোট ১৩৪টি স্টপেজে নারী যাত্রীদের পরিবহন সেবা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, এই সার্ভিসের বিশেষ বৈশিষ্ট্য হলো—শুধু নারী যাত্রীই নন, বাসের চালক ও কন্ডাক্টরও নারী। তিনি আরো জানান, এসব বাসে ই-টিকিটিং, সিসি ক্যামেরা এবং ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সুবিধা যুক্ত করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, আগামী তিন মাসের মধ্যে ৫০টি এবং ছয় মাসের মধ্যে ১০০টি ইলেকট্রিক বাস এই সার্ভিসে যুক্ত করার লক্ষ্য রয়েছে।

বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, দেশের একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা হিসেবে বিআরটিসিকে আরও আধুনিক, যাত্রীবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

মহিলা বাস সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া প্রাথমিক পর্যায়ে ৩টি বাসে সিসি ক্যামেরা এবং ১টি বাসে ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। প্রতিটি বাসে ভিটিএস সংযোজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান, বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মহিলা বাস সার্ভিসের যাত্রী ও সেবাগ্রহীতা এবং পরিবহন খাতের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিল গ্রামীণফোন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিল গ্রামীণফোন

২৫ মিনিট আগে
১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক; পর্যায়ক্রমে আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে দেশ: কৃষিমন্ত্রী

১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক; পর্যায়ক্রমে আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে দেশ: কৃষিমন্ত্রী

২ ঘণ্টা আগে
মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
স্বাস্থ্যখাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

স্বাস্থ্যখাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

৩ ঘণ্টা আগে
উপজেলাতেই মিলবে উন্নত চোখের চিকিৎসা, আসছে জাতীয় আই কেয়ার পরিকল্পনা

উপজেলাতেই মিলবে উন্নত চোখের চিকিৎসা, আসছে জাতীয় আই কেয়ার পরিকল্পনা

৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই-ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’
পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই-ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’

৪ ঘণ্টা আগে