বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় চীন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানায়। বার্তায় বলা হয়, নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন।
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ ও জনগণের জন্য আরও কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে দেশটি।
উল্লেখ্য, সংসদ সদস্যদের ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


