সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, উন্নয়ন প্রকল্প, ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান, শিক্ষা-গবেষণা কার্যক্রম এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
তিনি গবেষণা তহবিল বৃদ্ধি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, অ্যালামনাই নেটওয়ার্কিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও রোবোটিক্সে শিক্ষা-গবেষণা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে সহযোগিতা চান।
প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং বড় প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবর্তনের আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন।



