প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

বেতন ১ লাখ ২০ হাজার টাকা, রাষ্ট্রপতি কী কী সুবিধা পান

বিজ্ঞাপন
বেতন ১ লাখ ২০ হাজার টাকা, রাষ্ট্রপতি কী কী সুবিধা পান
রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল শপথ নিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে বেতন-ভাতার পাশাপাশি রয়েছে নানা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা।

বর্তমানে রাষ্ট্রপতির মাসিক মূল বেতন ১ লাখ ২০ হাজার টাকা। এ বেতন আয়করমুক্ত। এর সঙ্গে সরকারি বাসভবন, যানবাহন, চিকিৎসা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সফরের সুবিধা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন। এর রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র, বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ প্রয়োজনীয় ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হয়। রাষ্ট্রীয় কাজে ভ্রমণের ক্ষেত্রে সরকারি বিমান, প্রয়োজন অনুযায়ী রেলওয়ের ভিআইপি সেলুন ও সরকারি জলযান ব্যবহারের সুবিধাও রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয়ও রাষ্ট্র বহন করে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার খরচও সরকারি ব্যবস্থায় বহনের সুযোগ রয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় পিজিআর ও এসএসএফ দায়িত্ব পালন করে।

এ ছাড়া জনকল্যাণ ও সামাজিক কাজে ব্যয়ের জন্য রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিলে বছরে সর্বোচ্চ ২ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

দায়িত্ব শেষে সাবেক রাষ্ট্রপতি আমৃত্যু শেষ আহরিত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক পেনশন পান। বর্তমান বেতন অনুযায়ী এর পরিমাণ ৯০ হাজার টাকা। পাশাপাশি চিকিৎসাসেবা, ব্যক্তিগত সহকারী, অফিস অ্যাটেনডেন্ট, কূটনৈতিক পাসপোর্ট ও সরকারি টেলিফোন সুবিধার ব্যবস্থাও রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান

১২ ঘণ্টা আগে
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১৫ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

১৬ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

১৬ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৭ ঘণ্টা আগে