শুক্রবার (২১ আগস্ট) ভোরে দেওয়া এক ফেসবুক পোস্টে ফাহাম বলেন, প্রায় ২২ বছর ধরে তিনি মির্জা ফখরুলকে চেনেন। তার মতে, মির্জা ফখরুল অত্যন্ত দায়িত্বশীল, বিনয়ী ও কর্মচঞ্চল একজন মানুষ। নিজের চেয়ে অন্যের দায়িত্বকে বেশি গুরুত্ব দেওয়ার মানসিকতা তার অন্যতম বৈশিষ্ট্য।
ফাহাম বলেন, মির্জা ফখরুল বিএনপির স্বার্থের পাশাপাশি বাংলাদেশের বৃহত্তর স্বার্থকেও গুরুত্ব দেন। খালেদা জিয়ার মুক্তির জন্যও তিনি নিজের দায়িত্ববোধ থেকে কাজ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পেয়ে দেশ উপকৃত হবে বলে মনে করেন ফাহাম। তবে বিএনপির জন্য তার অনুপস্থিতি হতাশার কারণ হবে বলেও মন্তব্য করেন তিনি।
ফাহামের ভাষায়, বিএনপির জন্য মির্জা ফখরুলের মতো এমন একজন নেতার বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না। একই সঙ্গে দল-মতের ঊর্ধ্বে তার যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেটিও বিরল বলে উল্লেখ করেন তিনি।



