শনিবার (২২ আগস্ট) সকালে ক্যাম্পটি পরিদর্শনকালে তিনি চিকিৎসাসেবা নিতে আসা মানুষের খোঁজখবর নেন এবং তাদের চোখের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় ক্যাম্পের পাঁচটি কক্ষ ঘুরে দেখেন তিনি।
ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। সেবা পেয়ে রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।


