প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

উসকানি এড়িয়ে লংমার্চ সফল করার আহ্বান মিয়া গোলাম পারওয়ারের

বিজ্ঞাপন
উসকানি এড়িয়ে লংমার্চ সফল করার আহ্বান মিয়া গোলাম পারওয়ারের
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, লংমার্চে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মিয়া গোলাম পারওয়ার জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি ও প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টন করা হয়েছে। লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে বলেও জানান তিনি।

লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে ২৪ আগস্ট পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট রুট, পথসভা ও কর্মসূচির বিভিন্ন স্থান সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর চলাচলের পরিকল্পনা রয়েছে, যাতে অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলতে পারে। তবে বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি হলে আগাম ক্ষমা চান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মিয়া গোলাম পারওয়ার বলেন, “এটি একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই লংমার্চ কর্মসূচি সফল করবে।” একই সঙ্গে প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল

১১ ঘণ্টা আগে
জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫ ঘণ্টা আগে
বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী

বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী

১৬ ঘণ্টা আগে
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

১৬ ঘণ্টা আগে
পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

১৭ ঘণ্টা আগে
কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার

কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার

১ দিন আগে