মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
একই সময়ে নতুন করে ৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৫৭৮ জন। পাশাপাশি আরও ৯৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এতে উপসর্গযুক্ত বা সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৪৪ জনের মৃত্যু হয়েছে।


