প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আসছে ৬০ হাজার কোটির নতুন মেট্রোরেল চাঁদপুরের সোনা ব্যবসায়ী পিন্টু দাস সপরিবারে আটক কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব: ধর্ম প্রতিমন্ত্রী বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি রাষ্ট্রীয় দায়িত্বে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাতিল হয়নি: বিসিবি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে স্বপনকে নিয়োগের সুপারিশ বিএনপি হুইপের ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু ঢাকার বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণে আগ্রহী চীন

রাষ্ট্রীয় দায়িত্বে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

বিজ্ঞাপন
রাষ্ট্রীয় দায়িত্বে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও দেশের কল্যাণে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিপরিষদের পদ থেকে পদত্যাগ করেছেন। এখন তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ এবং সেভাবেই দায়িত্ব পালন করবেন। রাষ্ট্র পরিচালনায় কারও প্রতি রাগ বা অনুরাগ না রেখে দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য থাকতে হবে।

বঙ্গভবনকে রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে এর মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসংক্রান্ত বিষয় কঠোর গোপনীয়তার সঙ্গে পরিচালনার নির্দেশ দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রাষ্ট্রীয় সম্পদের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সরকারি অর্থের অপচয় রোধে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। ব্যক্তিগত জীবনেও শৃঙ্খলা, নৈতিকতা ও সুন্দর চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পূর্ববর্তী সব রাষ্ট্রপতির অবদানের কথাও স্মরণ করেন।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এখানে একটি পরিবার। সবাই একই জায়গায় কাজ করি।’ ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

১৪ ঘণ্টা আগে
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি

১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

২০ ঘণ্টা আগে
ঢাকার বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণে আগ্রহী চীন

ঢাকার বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণে আগ্রহী চীন

২১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

২১ ঘণ্টা আগে
বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে

বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে

২১ ঘণ্টা আগে