প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ শত শত পর্যটক

বিজ্ঞাপন
নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ শত শত পর্যটক
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক ও ট্র্যাকারও রয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালি গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনপিবি নিউজ। বুধবার উত্তর নেপালের রসুয়া ও আশপাশের এলাকায় ভয়াবহ পাহাড়ি ঢল নেমে ভোতে কোশি ও ত্রিশূলী নদীতে ব্যাপক পানির স্রোত ও ধ্বংসাবশেষ নেমে আসে। এতে ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় ১২৭ জন নেপালিসহ মোট ৬৬৭ জন পর্যটক ও ভ্রমণকারী এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের তথ্য যাচাই ও উদ্ধারে পর্যটন বোর্ড, ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

উদ্ধার অভিযানে নেপালি সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নদীর তীর ও নিম্নাঞ্চলে জীবিতদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। 

দুর্যোগে যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন এলাকা থেকে হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহের কাজ চলায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
ভারী বৃষ্টির পূর্বাভাসে মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

ভারী বৃষ্টির পূর্বাভাসে মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

২৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৯৫, নিখোঁজ ৪০৩

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৯৫, নিখোঁজ ৪০৩

১ দিন আগে
বিশ্বজুড়ে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র

১ দিন আগে
মিলাদুন্নবীতে মুসলিমদের শুভেচ্ছা জানালেন মোদি

মিলাদুন্নবীতে মুসলিমদের শুভেচ্ছা জানালেন মোদি

২ দিন আগে
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

৩ দিন আগে
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

৫ দিন আগে