প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গুদামের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবাগ্রহীতাদের খাদ্য কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে: খাদ্যমন্ত্রী ৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে শুরু হতে পারে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু বন্যার্তদের পুনর্বাসনে যুক্ত হচ্ছে বেসরকারি খাত: অর্থমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব ঢাকায় গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু

বিজ্ঞাপন
ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু
ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্পে মাত্র ১ দশমিক ২ শতাংশ ত্রুটি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের বাস্তবতায় এ ত্রুটির হার খুবই নগণ্য উল্লেখ করে তিনি বলেন, পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আমির খসরু বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসনে সরকার, বেসরকারি খাত ও এনজিওগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে। এ উদ্যোগ শুধু পুনর্বাসনেই সীমাবদ্ধ নয়, বরং যৌথ অংশীদারত্বের মাধ্যমে একটি নতুন অর্থনৈতিক মডেল গড়ে তোলারও সুযোগ তৈরি করছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সরকার প্রাথমিকভাবে জরুরি সহায়তা দেয়। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও অন্যান্য পুনর্বাসন কার্যক্রমে এনজিও এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হচ্ছে। সরকারি সম্পদের সঙ্গে বেসরকারি খাত ও এনজিওগুলোর সক্ষমতা যুক্ত করে পুনর্বাসন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে সব ধরনের সহায়তা সঠিকভাবে বিতরণ করা কঠিন। এতে দুর্নীতি ও অপচয়ের সুযোগ তৈরি হয়। তবে বিতরণ ব্যবস্থায় বেসরকারি খাত ও এনজিওকে যুক্ত করা হলে দক্ষতা বাড়ে এবং অপচয় ও দুর্নীতি কমানো সম্ভব।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। সংবাদমাধ্যমেও এ ধরনের কোনো অভিযোগ দেখা যায়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং

৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং

১ ঘণ্টা আগে
বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

৪ ঘণ্টা আগে
নতুন পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, কার্যকর হতে পারে জুলাই থেকে

নতুন পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, কার্যকর হতে পারে জুলাই থেকে

৩ দিন আগে
রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবু অর্থনীতির সংকট কাটেনি

রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবু অর্থনীতির সংকট কাটেনি

৪ দিন আগে
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

৫ দিন আগে
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যৌথ বিনিয়োগে গুরুত্ব

ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

৬ দিন আগে