প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ ● তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে স্ট্যাটাস, বাংলাদেশের প্রতি জাপানের জোরালো সমর্থন ● ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী ● কোস্ট গার্ডকে টহল জাহাজ দিচ্ছে জাপান, সামুদ্রিক নিরাপত্তায় চুক্তি ● ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন ● দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০ ● মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার ● খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ● ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হবে: ডিএনসিসি প্রশাসক ● মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা ●

৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং

বিজ্ঞাপন
৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে লালদিয়া প্রকল্প এলাকায় এ অনুষ্ঠান হয়। ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেলে প্রকল্পটি বাস্তবায়ন ও পরিচালিত হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নৌপরিবহন মন্ত্রী বলেন, লালদিয়া কনটেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা করবে। আধুনিক প্রযুক্তি, বিনিয়োগ ও আন্তর্জাতিক মানের টার্মিনাল ব্যবস্থাপনার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও দ্রুত ও দক্ষ হবে।

তিনি জানান, বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯৩ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ক্রমবর্ধমান বাণিজ্যের চাহিদা পূরণে বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি। নতুন টার্মিনালটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রকল্পের আওতায় প্রায় ৬১৬ মিটার দীর্ঘ একটানা জেটি, আধুনিক কনটেইনার ইয়ার্ড, প্রবেশপথ ও পণ্য ওঠানো-নামানোর ব্যবস্থা নির্মাণ করা হবে। পাশাপাশি জাহাজ থেকে তীরে পণ্য ওঠানো-নামানোর আধুনিক ক্রেন এবং বৈদ্যুতিক রাবারচালিত গ্যান্ট্রি ক্রেন স্থাপন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

টার্মিনালটির বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা হবে প্রায় ৮ লাখ টিইইউ। বড় জাহাজ পরিচালনার সক্ষমতা বাড়ার ফলে আন্তর্জাতিক নৌপথে বাংলাদেশের সংযোগও আরও শক্তিশালী হবে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার সমন্বয়ে লালদিয়া টার্মিনালকে একটি পরিবেশবান্ধব ও টেকসই বন্দর হিসেবে গড়ে তোলা হবে। এতে পণ্য পরিবহনের সময় ও লজিস্টিকস ব্যয় কমানোর পাশাপাশি দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

লালদিয়া টার্মিনাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কর্ণফুলী টানেল ও মেরিন ড্রাইভ সড়কের সঙ্গে সংযুক্ত থাকায় দেশের প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে এর যোগাযোগ সুবিধাজনক হবে। ফলে পণ্য খালাস, কনটেইনার পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় দক্ষতা বাড়বে।

মন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া। আরও কয়েকটি টার্মিনাল ও অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ রয়েছে। দেশের স্বার্থ, অর্থনীতি ও বাণিজ্যিক সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে এসব বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের সহযোগিতার ধারাবাহিকতায় প্রকল্পটি এগিয়ে নেওয়া হয়েছে। ২০২১ সালে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্পের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কনসেশন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাস্তবায়নের পথ সুগম হয়।

গ্রাউন্ড ব্রেকিংয়ের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আধুনিক বন্দর অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

২০ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

১ দিন আগে
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

১ দিন আগে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তারো আসোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তারো আসোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
টানা ৪ দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের আজকের দাম

টানা ৪ দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের আজকের দাম

১ দিন আগে
প্রধানমন্ত্রীর জাপান সফর: একনেক বৈঠক স্থগিত, পেছাল ৯ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রীর জাপান সফর: একনেক বৈঠক স্থগিত, পেছাল ৯ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন

২ দিন আগে