প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত গুদামের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবাগ্রহীতাদের খাদ্য কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে: খাদ্যমন্ত্রী ৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে শুরু হতে পারে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু বন্যার্তদের পুনর্বাসনে যুক্ত হচ্ছে বেসরকারি খাত: অর্থমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী

৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং

বিজ্ঞাপন
৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে লালদিয়া প্রকল্প এলাকায় এ অনুষ্ঠান হয়। ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেলে প্রকল্পটি বাস্তবায়ন ও পরিচালিত হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নৌপরিবহন মন্ত্রী বলেন, লালদিয়া কনটেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা করবে। আধুনিক প্রযুক্তি, বিনিয়োগ ও আন্তর্জাতিক মানের টার্মিনাল ব্যবস্থাপনার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও দ্রুত ও দক্ষ হবে।

তিনি জানান, বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯৩ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ক্রমবর্ধমান বাণিজ্যের চাহিদা পূরণে বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি। নতুন টার্মিনালটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রকল্পের আওতায় প্রায় ৬১৬ মিটার দীর্ঘ একটানা জেটি, আধুনিক কনটেইনার ইয়ার্ড, প্রবেশপথ ও পণ্য ওঠানো-নামানোর ব্যবস্থা নির্মাণ করা হবে। পাশাপাশি জাহাজ থেকে তীরে পণ্য ওঠানো-নামানোর আধুনিক ক্রেন এবং বৈদ্যুতিক রাবারচালিত গ্যান্ট্রি ক্রেন স্থাপন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

টার্মিনালটির বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা হবে প্রায় ৮ লাখ টিইইউ। বড় জাহাজ পরিচালনার সক্ষমতা বাড়ার ফলে আন্তর্জাতিক নৌপথে বাংলাদেশের সংযোগও আরও শক্তিশালী হবে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার সমন্বয়ে লালদিয়া টার্মিনালকে একটি পরিবেশবান্ধব ও টেকসই বন্দর হিসেবে গড়ে তোলা হবে। এতে পণ্য পরিবহনের সময় ও লজিস্টিকস ব্যয় কমানোর পাশাপাশি দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

লালদিয়া টার্মিনাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কর্ণফুলী টানেল ও মেরিন ড্রাইভ সড়কের সঙ্গে সংযুক্ত থাকায় দেশের প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে এর যোগাযোগ সুবিধাজনক হবে। ফলে পণ্য খালাস, কনটেইনার পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় দক্ষতা বাড়বে।

মন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া। আরও কয়েকটি টার্মিনাল ও অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ রয়েছে। দেশের স্বার্থ, অর্থনীতি ও বাণিজ্যিক সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে এসব বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের সহযোগিতার ধারাবাহিকতায় প্রকল্পটি এগিয়ে নেওয়া হয়েছে। ২০২১ সালে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্পের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কনসেশন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাস্তবায়নের পথ সুগম হয়।

গ্রাউন্ড ব্রেকিংয়ের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আধুনিক বন্দর অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু

ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু

৩ ঘণ্টা আগে
বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

৫ ঘণ্টা আগে
নতুন পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, কার্যকর হতে পারে জুলাই থেকে

নতুন পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, কার্যকর হতে পারে জুলাই থেকে

৩ দিন আগে
রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবু অর্থনীতির সংকট কাটেনি

রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবু অর্থনীতির সংকট কাটেনি

৪ দিন আগে
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

৫ দিন আগে
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যৌথ বিনিয়োগে গুরুত্ব

ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

৬ দিন আগে