প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের আশ্বাস জরুরি মোকাবিলায় জাতীয়-স্থানীয় সংস্থার সমন্বিত কর্মশালা ও অনুশীলন অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত গুদামের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবাগ্রহীতাদের খাদ্য কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে: খাদ্যমন্ত্রী ৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে শুরু হতে পারে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন ফ্যামিলি কার্ডে ১.২ শতাংশ ত্রুটি, রাজনৈতিক বিবেচনায় কার্ড বিতরণ হয়নি: আমির খসরু

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন

বিজ্ঞাপন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধান অতিথির বক্তব্যে আবদুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবেন এবং জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নির্বাচনে দায়িত্বশীলদের সাহস, ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে সব ধরনের বাধা, প্রলোভন ও উসকানি মোকাবিলা করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও দাবি করেন, গত জাতীয় নির্বাচনে জামায়াতের বিজয় ঠেকাতে ফলাফল জালিয়াতি করা হয়েছিল। জনগণ উৎসাহের সঙ্গে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিমের সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলার সাবেক আমির আনোয়ারুল ইসলাম এবং পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনেও ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন। শিগগিরই আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এদিকে জুলাই জাতীয় সনদ কার্যকর, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সমর্থকদের সহযোগিতা কামনা করেন মাওলানা আবদুল হালিম।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
কোরআনের বিধান কায়েমে আলেমদের এগিয়ে আসতে হবে: ড. হেলাল উদ্দিন

কোরআনের বিধান কায়েমে আলেমদের এগিয়ে আসতে হবে: ড. হেলাল উদ্দিন

১ দিন আগে
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি, ছয় মাসেও বাস্তবায়ন নেই: চরমোনাই পীর

এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি, ছয় মাসেও বাস্তবায়ন নেই: চরমোনাই পীর

১ দিন আগে
যানজটে চরম ভোগান্তির জন্য সরকারের ‘অদক্ষতাকে’ দায়ী করল জামায়াত

যানজটে চরম ভোগান্তির জন্য সরকারের ‘অদক্ষতাকে’ দায়ী করল জামায়াত

১ দিন আগে
সংসদে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

সংসদে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

১ দিন আগে
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

২ দিন আগে
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি

রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি

২ দিন আগে